নতুন বছরের শুরুতেই বড় পর্দায় ফিরলেন টলিউডের জনপ্রিয় জুটি অঙ্কুশ হাজরা এবং ঐন্দ্রিলা সেন। চলতি সপ্তাহে (৯ জানুয়ারি) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তাদের নতুন ছবি ‘নারী চরিত্র বেজায় জটিল’। তবে মুক্তির প্রথম দু-দিনেই বক্স অফিসে বড়সড় ধাক্কা খেল এই সিনেমাটি।
বক্স অফিস ট্র্যাকিং ওয়েবসাইট Sacnilk-এর প্রাথমিক তথ্য অনুযায়ী, প্রথম দিনে ছবিটির সংগ্রহ ছিল মাত্র ৩ লক্ষ টাকা। দ্বিতীয় দিনেও শিকে ছিঁড়ল না অঙ্কুশের। প্রযোজক-অভিনেতার এই ছবি শনিবারে আয় করেছে ৪ লক্ষ টাকা। অর্থাৎ প্রথম দু-দিনে ৭ লাখ টাকা আয় নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে অঙ্কুশকে।
অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের প্রযোজনায় এবং সুমিত-সাহিলের পরিচালনায় তৈরি এই ছবিটি একটি রোমান্টিক কমেডি ড্রামা। ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা গিয়েছিল। ছবির কাহিনী আবর্তিত হয়েছে 'ঝন্টু' (অঙ্কুশ) নামের এক যুবককে কেন্দ্র করে, যে তার চারপাশের মহিলাদের জটিল মনস্তত্ত্ব বুঝতে হিমশিম খায়। কিন্তু আমচকাই নারীদের মনের কথা শোনবার বর পায় সে।
আশ্চর্শজনকভাবে অঙ্কুশ-ঐন্দ্রিলার এই ছবির রিভিউ কিন্তু ইতিবাচক। সমালোচকদের মন জিতেছে নারী চরিত্র বেজায় জটিল। যে সকল দর্শক হলে গিয়ে এই ছবিটা দেখেছেন, তাদের মুখেও প্রশংসার বন্যা। কিন্তু হলে দর্শকের সংখ্যা কম। এই কথা মেনে নিয়েছেন অঙ্কুশ নিজে।
অকালে ঝরে গেলেন ‘ইন্ডিয়ান আইডল’ প্রশান্ত তামাং
সংকটে আল নাসর: আরেকটি শিরোপা হাতছাড়া হচ্ছে রোনালদোর?
ঐক্য ছাড়া কোন বিকল্প নেই: বরকত উল্লাহ বুলু