নেত্রকোনায় ৩২ ভারতীয় গরুসহ চোরাকারবারি আটক 

আপডেট : ১২ জানুয়ারি ২০২৬, ০২:৫২ পিএম

নেত্রকোনায় ৬টি পিকআপ ভ্যানে ৩২টি ভারতীয় গরু পাচারকালে আলমগীর নামের এক চোরাকারবারিকে আটক করেছে পুলিশ। 

সোমবার (১২ জানুয়ারি) সকালে বারহাট্টা উপজেলার নইহাটি বাজারে বিক্রির উদ্দেশ্যে আনার সময় পুলিশের অভিযানে পিকাআপ গুলো আটক করে।  

পরে ভারতীয় গরু পাচার বিষয়টি নিশ্চিত হলে গরুর সঙ্গে থাকা কারবারি আলমগীরকে আটক করে বারহাট্টা থানায় নিয়ে যায়। তার বাড়ি সুনামগঞ্জের ধর্মপাশায়। 

এ ব্যাপারে বারহাট্টা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিবিরুল ইসলাম জানান, চোরাচালান বন্ধ করতে পুলিশের নিয়মিত চেকপোস্টে এই চোরাকারবারি আটক হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গরুগুলো ভারতীয় বলে নিশ্চিত করেছে আটক। আটককৃত আলমগীরকে মামলার মাধ্যমে আদালতে পাঠানো হয়েছে। আর গরুগুলোকে ভ্রাম্যমাণ আদালতের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত