চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনের গণঅধিকার পরিষদের মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ প্রার্থিতা ফিরে পেয়েছেন। সোমবার (১২ জানুয়ারি) আপিল শুনানি শেষে বাংলাদেশ নির্বাচন কমিশন মনোনয়ন বৈধতা ঘোষণা করেন।
এবিষয়ে অ্যাডভোকেট আরিফুল হক তায়েফ বলেন ,আল্লাহর রহমতে মনোনয়ন বৈধ হল, সাধারণ জনগণকে সঙ্গে নিয়ে এবার নির্বাচনী কার্যক্রম চালিয়ে যাব দলীয় প্রতীক নিয়ে।
গত ৪ জানুয়ারি জেলা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র বাছাইকালে ক্রুটির কারণে গণঅধিকার পরিষদের প্রার্থী অ্যাডভোকেট আরিফুল হক তায়েফের মনোনয়ন বাতিল করা হয়। পরবর্তীতে ৭ জানুয়ারি বাংলাদেশ নির্বাচন কমিশন আগারগাঁও ঢাকা বরাবর আপিল দায়ের করেন তিনি। সোমবার শুনানি শেষে তার মনোনয়ন বৈধতা ঘোষণা করা হয়।
