জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দমনে সংঘটিত হত্যাকাণ্ডের মামলায় কোনো আসামি যেন জামিন, অব্যাহতি কিংবা খালাস না পায় সেজন্য কয়েক দফা দাবি জানিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গতকাল সোমবার দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন শাখায় এ দাবি জানায় বৈষম্যবিরোধী আন্দোলন। পরে ট্রাইব্যুনাল প্রাঙ্গণে কথা বলেন সংগঠনের সভাপতি রিফাত রশীদ।
এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলার এক আসামিকে জামিন দেওয়ার প্রতিবাদে গতকাল বিপ্লবী ছাত্রজনতার ব্যানারে ‘ট্রাইব্যুনাল ঘেরাও কর্মসূচি’ পালন করেছে একদল ছাত্রজনতা।
