ইরানের বিরুদ্ধে সামরিক পরিকল্পনা জানানো হলো ট্রাম্পকে

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৬, ১১:৪৪ এএম

ইরান সংকট মোকাবিলায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে সামরিক ও গোপন নানাধরনের বিকল্প নিয়ে ব্রিফ করা হয়েছে।। সিবিএস নিউজকে দেয়া মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সূত্রে জানা গেছে, এর মধ্যে রয়েছে দীর্ঘপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা, সাইবার অভিযান এবং মনস্তাত্ত্বিক প্রচারণা। সম্ভাব্য কোনো হস্তক্ষেপে মূলভাবে বিমানবাহিনী ব্যবহার করা হতে পারে, পাশাপাশি ইরানের কমান্ড ও যোগাযোগ ব্যবস্থা ব্যাহত করার পরিকল্পনা বিবেচনায় রাখা হচ্ছে।

মানবাধিকার সংস্থাগুলোর মতে ইরানের সহিংসতায় প্রায় ৬০০ এর বেশি মানুষ নিহত হয়েছে। সোমবার ট্রাম্প ইরানের সঙ্গে ব্যবসা করা দেশগুলোর পণ্যের ওপর ২৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এবং সতর্ক করে বলেন, সহিংসতা অব্যাহত থাকলে যুক্তরাষ্ট্র 'খুবই শক্ত পদক্ষেপ' নিতে পারে।

তেহরান আলোচনা করতে আগ্রহী হওয়ার সত্ত্বেও ইরানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দেশটি এখনো যুদ্ধের জন্য প্রস্তুত। আয়াতুল্লাহ আলী খোমেনি যুক্তরাষ্ট্রকে প্রতারণার অভিযোগে অভিযুক্ত করেছেন এবং ইরানে সরকার-সমর্থিত সমাবেশকে সমর্থন জানিয়ে প্রশংসা করেছেন।

ইরানের অর্থনীতি নিষেধাজ্ঞা, মুদ্রার অবমূল্যায়ন এবং মূল্যস্ফীতির কারণে চরম চাপে রয়েছে। খাবারের মূল্য ৭০ শতাংশ পর্যন্ত বেড়েছে। বিশ্লেষকরা মনে করেন, নতুন শুল্ক আরোপ পরিস্থিতি আরও খারাপ করতে পারে এবং খাদ্য ও প্রয়োজনীয় জিনিসপত্রের ঘাটতি বাড়াতে পারে। প্রবাসী বিরোধী নেতা রেজা পেলাভি ট্রাম্পকে দ্রুত পদক্ষেপ নিতে আহ্বান জানিয়েছেন, যাতে বিক্ষোভে আরও মৃত্যুর ঘটনা কমানো যায়। একই সঙ্গে যুক্তরাষ্ট্র নাগরিকদের ইরান থেকে বের হওয়ার বা নিরাপদে চলে যাওয়ার পরিকল্পনা রাখতে বলেছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত