বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আগামীতে আর কোন গণতান্ত্রিক সরকার লাইনচ্যুত হতে পারবেনা। বিএনপি এমন একটি সংসদ বিনির্মাণ করতে চায়, যে সংসদে আর শুধু নৃত্যগীত হবেনা, সেই সংসদে মানুষের কথা বলা হবে, কোন রকম সন্ত্রাসীদের জায়গা হবে না। সংসদে মানুষের উন্নয়নের কথা বলা হবে এবং এদেশের গণতান্ত্রিক অধিকারের কথা বলা হবে।
তিনি মঙ্গলবার (১৩ জানুয়ারি) দুপুরে চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির কার্যালয়ে মহিলা দলের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সালাহউদ্দিন আহমদ বলেন, আগামীর সংসদে এমন আইন প্রণয়ন করা হবে যার মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে। বিএনপি এমন একটা সংসদ চায় যেখানে আর প্রশংসার স্তুতিবাক্য প্রচলন হবেনা। সংসদ সদস্যরা মানুষের জন্য কথা বলবে, সেই সংসদে বিরোধিতা থাকবে। এমন সংসদ করে পৃথিবীর বুকে নজির স্থাপন করতে চায় বিএনপি।
তিনি আরো বলেন, আগামীর নির্বাচন হবে বাংলাদেশের অগ্রযাত্রা কোন দিকে যাবে সেটা নির্ধারণের নির্বাচন। আগামীর নির্বাচন হবে বাংলাদেশের মানুষের প্রকৃত গণতান্ত্রিক অধিকার বাস্তবায়নের নির্বাচন। শুধু তাই নয় আগামীর নির্বাচন হবে শহীদের রক্তের উপর দাড়িয়ে আমরা যে প্রস্তুতি করেছি সেটা বাস্তবায়নের নির্বাচন, সুতরাং আমরা মনে করি আগামীর নির্বাচন হবে এই জাতির ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচন জাতির বাক বদলে দিবে গণতন্ত্র দৃঢ় ভিত্তির ওপর দাঁড়াবে, সমস্ত গণতান্ত্রিক প্রতিষ্ঠান একটি শক্তিশালী ভিত্তি পাবে। তার মধ্য দিয়ে গণতন্ত্রের রক্ষাকবচ হিসেবে সেই সমস্ত প্রতিষ্ঠান কাজ করবে।
এ সময় উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী খোকন মিয়া, চিরিঙ্গা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আলী আহমদ, সদস্য সচিব শরিফুল আলমসহ মহিলাদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
প্রবাসীকল্যাণ ব্যাংকে চালু হচ্ছে শরীয়াভিত্তিক ঋণ প্রদান কার্যক্রম: আসিফ নজরুল