খেলাই স্বাস্থ্য, স্বাস্থ্যই জীবন। শরীর ও মন সুস্থ রাখতে হলে খেলার বিকল্প নেই। শিক্ষার্থীদের মাদক ও মোবাইল ফোন থেকে দূরে থাকতে হবে, তবেই জীবনের উন্নত শিখরে পৌঁছাতে পারবে। এমন কথাই বললেন ভোলা জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট ডা. শামীম রহমান।
বুধবার (১৪ জানুয়ারি) সকাল ১০টায় ভোলা গজনবী স্টেডিয়ামে জেলা পর্যায়ে ৫৪ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষা শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এসব কথা বলেন।
তিনি বলেন, খেলাধুলা ও লেখাপড়ার বিকল্প নেই। তরুণদের আগামী ভবিষ্যৎ জীবন গড়তে হলে এখনই সময় লেখাপড়া ও খেলাধুলা। মাদক ও ফোন থেকে দূরে থাকতে হবে। তবেই তোমাদের ভবিষ্যৎ জীবন সুন্দর হবে। স্বাস্থ্য ভালো থাকবে।
ভোলার সাতটি উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে অংশ গ্রহণ করেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার মহোদয়, অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগন, শিক্ষক এবং ক্রীড়ামোদী শিক্ষার্থীবৃন্দ।
এনসিপির প্রতিনিধি দলের সঙ্গে চীনা রাষ্ট্রদূতের বৈঠক