নিজ নির্বাচনী এলাকার ভোটারদের প্রতি সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেছেন, যেকোনো ধরনের উস্কানিমূলক কথাবার্তা ও কর্মকাণ্ড থেকে সবাইকে বিরত থাকতে হবে।
এলাকার অন্যান্য প্রার্থীদের প্রসঙ্গে ইঙ্গিত করে তিনি বলেন, ‘অনেকেই নির্বাচন কমিশনের বিধিমালা অমান্য করে উস্কানিমূলক কথাবার্তা বলছেন। আমরা যেন তাদেরকে কোন প্রতিবাদ করি। কিন্তু আমরা কোন উস্কানিতে পা দিব না।’
বুধবার (১৪ জানুয়ারি) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের পাশেই নিজ নির্বাচনী এলাকায় উপস্থিত সাংবাদিকদের কাছে এসব কথা বলেন মির্জা আব্বাস।
দলীয় অবস্থান তুলে ধরে তিনি আরও বলেন, আমাদের নেতা কর্মীরা অত্যন্ত সুশৃংখল ও শান্ত। তাই আমরা কোন উস্কানিতে পা দিব না। তবে নির্বাচন কমিশনারকে আহ্বান জানাই তারা যেন এসব বিষয় খেয়াল রাখেন।
এই বক্তব্যের মাধ্যমে তিনি নির্বাচনকালীন পরিবেশ শান্তিপূর্ণ রাখার পাশাপাশি নির্বাচন কমিশনের দৃষ্টি আকর্ষণ করেন, যাতে বিধিমালাবহির্ভূত কর্মকাণ্ডের বিষয়গুলো যথাযথভাবে নজরদারিতে রাখা হয়।
অধ্যাদেশ জারির দাবিতে সায়েন্স ল্যাব-গাবতলী-টেকনিক্যালে শিক্ষার্থীদের সড়ক অবরোধ