গুঞ্জন ও কানাঘুষাকে বাস্তবে রূপ দিয়ে অবশেষে আজ বুধবার সন্ধ্যায় বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন কণ্ঠশিল্পী জেফার রহমান ও উপস্থাপক রাফসান সাবাব। তবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার আগেই বিয়ের ফটোশুটের অর্ধডজন ছবি পোস্ট করেছেন রাফসান সাবাব। সেই ছবিগুলোর ক্যাপশনে সবার কাছে আর্শিবাদ চেয়ে লিখেছেন, আমাদের নতুন জীবনের পথে পা রাখার এই মুহূর্তে আপনাদের আশীর্বাদ কামনা করছি—বন্ধু, পরিবার ও প্রিয়জনদের ভালোবাসায় ঘেরা হয়ে।’
ক্যাপশনের শেষে তারা আরও লিখেছেন, আজ আ আমাদের জীবন একসূত্রে বাঁধছি এবং একসঙ্গে একটি সুন্দর অধ্যায়ের সূচনা করছি। জেফার ও রাফসানের দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই বন্ধুত্ব থেকেই একে অপরকে জানাশোনা। সেই জানাশোনা থেকেই বিয়ের সিদ্ধান্ত। কিন্তু প্রশ্ন উঠেছে, কে এই রাফসান সাবাব? আর কিভাবেই জেফারের সঙ্গে পরিচয় এবং প্রণয়ের ঘটনা ঘটে।
জানা গেছে, রাফসান সাবাব দীর্ঘদিন ধরে দেশের শীর্ষস্থানীয় নানা অনুষ্ঠান ও ইভেন্ট উপস্থাপনার মাধ্যমে জনপ্রিয়তা অর্জন করেছেন। জেফারের প্রথম হলেও উপস্থাপক রাফসানের এটি দ্বিতীয় বিয়ে। এর আগে ২০২০ সালে তিনি সানিয়া সুলতানা এশা নামে এক চিকিৎসককে বিয়ে করেন। তিন বছরের সেই সংসার ভাঙে ২০২৩ সালের শেষ দিকে।
ওই সময় ফেসবুকে খবরটি জানিয়ে রাফসান লেখেন, ‘বিবাহ বিচ্ছেদের এই সিদ্ধান্ত নেওয়াটা খুব সহজ ছিল না, কিন্তু অনেক চিন্তাভাবনার পরে দুজনের আলাদা হয়ে যাওয়াটাই সুন্দর সমাধান বলে মনে হয়েছে। আমাদের একসঙ্গে তিন বছরের পথচলা এবং আমি চাই শেষটা সম্মানজনকভাবেই হোক।’
চুপ থাকেননি তার প্রাক্তন স্ত্রী এশাও। জানান, তিনি বিচ্ছেদ চাননি। কিন্তু পরিস্থিতি তাকে বাধ্য করেছে। এই বিচ্ছেদের কয়েকদিন আগেই গায়িকা জেফারের সঙ্গে রাফসানের প্রেমের সম্পর্ক নিয়ে ব্যাপক চর্চা শুরু হয়। ব্যাংককসহ দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় তাদের ঘনিষ্ঠভাবে দেখাও যাচ্ছিল। ফলে ২০২৩ সালের শেষে এশার সঙ্গে রাফসানের বিচ্ছেদের পর অনেকেই মন্তব্য করেছিলেন, জেফারের সঙ্গে সম্পর্কের কারণেই সংসারটা টেকেনি। শেষমেশ সেই গুঞ্জনে পাকাপাকি সিলমোহর পড়ল।
৩ মাসে বিজিবির অভিযানে ১৬৯ কোটি টাকার মালামাল জব্দ
এনসিপি ছেড়ে শতাধিক নেতাকর্মী বিএনপিতে
বিশ্বকাপ ভেন্যু নিয়ে অনিশ্চয়তায় চিন্তিত নন তানজিদ তামিম
চালককে কুপিয়ে এলপি গ্যাসের সিলিন্ডার লুট, আশুলিয়া থেকে উদ্ধার