বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) পটুয়াখালী জেলার সদর উপজেলা, দুমকি উপজেলা, মির্জাগঞ্জ উপজেলা এবং পটুয়াখালী পৌরসভা বিএনপির বিদ্যমান কমিটিগুলো স্থগিত করেছে। পরবর্তী দলীয় নির্দেশ না দেওয়া পর্যন্ত এসব কমিটির সকল কার্যক্রম স্থগিত থাকবে।
বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পটুয়াখালী পৌরসভা, পটুয়াখালী জেলাধীন সদর উপজেলা, পটুয়াখালী জেলাধীন দুমকি উপজেলা ও মির্জাগঞ্জ উপজেলা বিএনপি’র বিদ্যমান কমিটি সমূহ পরবর্তী দলীয় নির্দেশ না দেয়া পর্যন্ত স্থগিত থাকবে।
