আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমিরের বয়স ৫৫ বছর। তার বাবা সাবেক স্পিকার, একাধিক মন্ত্রণালয়ের মন্ত্রী, অস্থায়ী রাষ্ট্রপতি ছিলেন। তিনি বিএনপির স্থায়ী কমিটির সদস্য।
শিক্ষাগত যোগ্যতা এল এল এম এবং পেশা আইনজীবী। স্ত্রীর পেশা হিসেবে যুক্তরাজ্য সুপ্রিম কোর্ট এর সিনিয়র সলিসিটর উল্লেখ করেছেন।
হলফনামায় তিনি বার্ষিক আয় দেখিয়েছেন ৪৪ লাখ ৯৭ হাজার ৭৬৬ টাকা। বার্ষিক ব্যয় দেখিয়েছেন ১১ লাখ ২৭ হাজার ৭৬৬ টাকা।
যৌথ নামে ৪৫ লাখ ১৯ হাজার ৮৬৪ টাকা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে জমাসহ অস্থাবর সম্পত্তি হিসেবে ৫৩ লাখ ৪০ হাজার ২৭৭ টাকা উল্লেখ করেছেন।
এছাড়া স্থাবর সম্পত্তি হিসেবে নিজের নামে ঢাকার পূর্বাচলে ১০ কাঠার একটি প্লটসহ ১৯ লাখ ১৪ হাজার টাকা এবং স্ত্রীসহ যৌথ নামে যুক্তরাজ্যে এক লাখ ৭৭ হাজার পাউন্ডের একটি ফ্লাট, ঢাকার উত্তরায় ৬ কাঠার একটি প্লটসহ দুই কোটি ৮১ লাখ ১৬ হাজার টাকা উল্লেখ করেছেন। তবে নগদ ২০ হাজার ৪১৩ টাকা দেখিয়েছেন। স্ত্রীর রয়েছে ১৫ লাখ ২০ হাজার ৫শ টাকা। স্ত্রী নামে রয়েছে ২১ ভরি সোনা। তার বিরুদ্ধে কোন প্রকার মামলা নেই।
তিনি নিজস্ব আয় থেকে নির্বাচনে ২৫ লাখ টাকা ব্যয় করবেন। ক্লিন ইমেজের একজন হেবিওয়েট প্রার্থী তিনি।
২৩ বছরের দিলপ্রীতের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপে কানাডা