শাওমি ইমেজারি অ্যাওয়ার্ডসে স্বীকৃতি তিন বাংলাদেশি আলোকচিত্রীর

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৬, ০২:৩৫ পিএম

স্মার্টফোন ব্র্যান্ড শাওমি আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতা শাওমি ইমেজারি অ্যাওয়ার্ডস ২০২৫-এ ক্রিয়েটর অনারেবল মেনশন অর্জন করেছেন তিন বাংলাদেশি আলোকচিত্রী এবং নারায়ণগঞ্জ ফটোগ্রাফিক ক্লাবের (এনপিসি) আজীবন সদস্য মো. এনামুল কবির, সহযোগী সদস্য মো. জুমেন খান এবং বিজয় কৃষ্ণ পাল।

শাওমি ইমেজারি অ্যাওয়ার্ডস একটি আন্তর্জাতিক প্ল্যাটফর্ম, যা মোবাইল ডিভাইস ব্যবহার করে নির্মিত উৎকৃষ্ট ভিজ্যুয়াল স্টোরিটেলিংকে স্বীকৃতি দিয়ে থাকে। প্রতি বছর বিশ্বের বিভিন্ন দেশ থেকে হাজারো আলোকচিত্রী ও ভিজ্যুয়াল ক্রিয়েটর এই প্রতিযোগিতায় অংশ নেন।

আন্তর্জাতিক জুরি বোর্ডের বিচারে সৃজনশীল উৎকর্ষতা ও শক্তিশালী বর্ণনাধর্মী উপস্থাপনার জন্য এই তিন বাংলাদেশি ক্রিয়েটর নির্বাচিত হন। তাদের পুরস্কারপ্রাপ্ত কাজগুলোয় দৈনন্দিন জীবন, সামাজিক পর্যবেক্ষণ ও মানবিক অভিজ্ঞতার সমসাময়িক ভিজ্যুয়াল গল্প তুলে ধরা হয়েছে, যা মোবাইল ফটোগ্রাফির ক্রমবর্ধমান গুরুত্ব ও সৃজনশীল সম্ভাবনাকে তুলে ধরে।

এই স্বীকৃতি বৈশ্বিক সৃজনশীল প্ল্যাটফর্মে বাংলাদেশি আলোকচিত্রীদের ক্রমবর্ধমান উপস্থিতিকে নির্দেশ করে এবং প্রমাণ করে যে স্থানীয় বাস্তবতা ও গল্প এখন আন্তর্জাতিক পর্যায়ে গুরুত্ব পাচ্ছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত