মাধবপুর

ধানের কুড়া থেকে বেরিয়ে এলো ভারতীয় কসমেটিকস-গাঁজা

আপডেট : ১৬ জানুয়ারি ২০২৬, ০৪:৩২ পিএম

হবিগঞ্জে পৃথক অভিযানে চালিয়ে ট্রাকভর্তি ধানের কুড়ার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকস ও গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৬ জানুয়ারি) সকালে এসব মাদক ও চোরাইপণ্য আইনগত ব্যবস্থা নিতে হবিগঞ্জ কাস্টমস ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে জেলার মাধবপুর ও চুনারুঘাট সীমান্ত থেকে এসব মাদক ও ভারতীয় পণ্য জব্দ করা। যার বাজারমূল্য প্রায় ৬২ লাখ টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি জানায়, সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

গোপন খবরের ভিত্তিতে ৫৫ বিজিবির একটি বিশেষ টহল দল বৃহস্পতিবার  হবিগঞ্জের মাধবপুরের ঢাকা -সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় অবস্থান নেয়। সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে একটি ট্রাক থামিয়ে তল্লাশি চালানো হয়। এ সময় ট্রাকের ভেতরে ধানের কুড়াভর্তি বস্তার নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন প্রকার কসমেটিকস উদ্ধার করা হয়। পরে তাৎক্ষণিকভাবে এসব অবৈধ কসমেটিকস জব্দ করা হয়।

একই দিন রাতে চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির একটি বিশেষ টহল দল খাসপাড়া রাবার বাগান এলাকায় অভিযান চালিয়ে ঝোপঝাড়ের মধ্যে লুকানো অবস্থায় মালিকবিহীন ২০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত