গুরুদাসপুর মিনি স্টেডিয়াম পরিদর্শনে অর্থ উপদেষ্টা

আপডেট : ১৭ জানুয়ারি ২০২৬, ০৭:৫৯ এএম

নাটোরের গুরুদাসপুর উপজেলার মিনি স্টেডিয়াম পরিদর্শন করেছেন অর্থ উপদেষ্টা  ড. সালেহউদ্দিন আহমেদ ও কেবিনেট সচিব ড. শেখ মো. আব্দুর রশিদ। গতকাল শুক্রবার বিকেলে তারা স্টেডিয়াম প্রাঙ্গণে উপস্থিত হয়ে চলমান অবকাঠামো উন্নয়ন ও ক্রীড়া সুবিধার সার্বিক অগ্রগতি পর্যালোচনা করেন।

পরিদর্শনকালে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ দেশ রূপান্তরকে বলেন, ‘খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখার অন্যতম কার্যকর মাধ্যম। সরকার প্রতিটি উপজেলায় মানসম্মত ক্রীড়া অবকাঠামো গড়ে তুলতে আন্তরিকভাবে কাজ করছে। গুরুদাসপুর মিনি স্টেডিয়াম স্থানীয় ক্রীড়া প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

সাংবাদিকের প্রশ্নের উত্তরে উপদেষ্টা বলেন, চলনবিলকে পর্যটন নগরে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে, পরিবেশ উপদেষ্টা পরিবেশ ভারসাম্য রক্ষায় কাজ করছেন। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বিভাগীয় কমিশনার ড. আ. ন. ম. বজলুর রশীদ, নাটোরের জেলা প্রশাসক আসমা শাহীন এবং পুলিশ সুপার মো. আব্দুল ওয়াহাব।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত