হিলিতে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সীমান্ত ব্যাংক

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৬, ০৩:৩৭ পিএম

দিনাজপুরের হাকিমপুরের হিলিতে সীমান্তবর্তী এলাকার গরীব অসহায় দুস্থ শীতার্ত মানুষদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে সীমান্ত ব্যাংক। 

সীমান্ত ব্যাংক পিএলসি হিলি শাখার আয়োজনে রবিবার (১৮ জানুয়ারি) দুপুর ২টায় বাংলা হিলি পাইলট স্কুল মাঠে তাদের মাঝে এই শীতবস্ত্র বিতরন করা হয়। বিজিবি দিনাজপুর এর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সাল হাসান খাঁন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাদের মাঝে এসব তুলে দেন। 

সীমান্তবর্তী এলাকার ২শ গরীব অসহায় দুস্থ শীতার্ত মানুষদের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়। তীব্র শীতের মধ্যে শীতবস্ত্র পেয়ে দারুণ খুশি এসব মানুষজন। এ সময় সেখানে জয়পুরহাট-২০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল লতিফুল বারী, সীমান্ত ব্যাংক পিএলসি হিলি শাখার ম্যানেজার আদনান জাকারিয়াসহ সীমান্ত ব্যাংক ও বিজিবি এর কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত