‘নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ’ স্লোগানে শুরু হওয়া ২৪তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পর্দা নামে রবিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায়। জাতীয় জাদুঘর মিলনায়তনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে ৯ দিনব্যাপী এই উৎসবের সমাপ্তি ঘটে। এবারের উৎসবে ৯১টি দেশের ২৪৫টি চলচ্চিত্র প্রদর্শিত হয়।
এবারের উৎসবে সেরা চলচ্চিত্রের গৌরব অর্জন করেছে কিরগিজস্তানের সিনেমা ‘কুরাক’, যেখানে পিতৃতান্ত্রিক সমাজে নারীর অধিকার লঙ্ঘনের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয়েছে। আজারবাইজানের পরিচালক এমিন আফান্দিয়েভ তার ‘আ লোনলি পারসন মনোলোগ’ সিনেমার জন্য সেরা নির্মাতার পুরস্কার জিতেছেন।
অভিনয়ে নৈপুণ্য দেখিয়ে সেরা অভিনেতা নির্বাচিত হয়েছেন কাজাখস্তানের ইয়ারলান (সিনেমা: ‘আবেল’) এবং সেরা অভিনেত্রীর পুরস্কার জিতে নিয়েছেন ইরানের ফারিবা নাদেরি (সিনেমা: ‘দ্য হাসব্যান্ড’)। এছাড়া ‘আবেল’ সিনেমার জন্যই সেরা চিত্রগ্রাহকের পুরস্কার পেয়েছেন জোলানতা দেলুস্কা।
শবেবরাত কবে জানা যাবে সন্ধ্যায়
বিয়ের চার দিন আগে বাগদান সারলেন মধুমিতা