ছাগলকাণ্ডে আলোচনায় আসা জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক সদস্য মতিউর রহমানের স্ত্রী নরসিংদীর রায়পুরা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান লায়লা কানিজের দুই লকার তল্লাশির অনুমতি দিয়েছেন আদালত।
লকার ২টি শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ারের শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি’তে থাকা দুইটি লকার।
আজ সোমবার ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ সাব্বির ফয়েজ এ আদেশ দিয়েছেন।
এদিন দুদকের সহকারী পরিচালক মো. ইসমাঈল লকার দুইটি তল্লাশির অনুমতি চেয়ে আবেদন করেন।
আবেদনে বলা হয়, গত বছরের ১৫ জানুয়ারি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে লায়লা কানিজকে গ্রেপ্তার করা হয়।
লায়লা কানিজের বিরুদ্ধে বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করে এক কোটি ৫৩ লাখ ৬৩ হাজার ৬৯০ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন করার এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সহিত অসঙ্গতিপূর্ণ ১৩ কোটি এক লাখ ৫৮ হাজার ১০৬ টাকা সম্পদের মালিকানা অর্জন করার অপরাধে দুদক মতিউর রহমান ও লায়লা কানিজের নামে মামলা দায়ের করে। মামলাটি বর্তমানে তদন্তাধীন আছে।আসামিরা জেল হাজতে আছেন।
তদন্তকালে সংগৃহীত রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, লায়লা কানিজের শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, শাহজালাল ইসলামী ব্যাংক টাওয়ারে দুটি লকার রয়েছে। সুষ্ঠু তদন্তের স্বার্থে তার লকার দুইটি তল্লাশি করা প্রয়োজন।
আমির হামজার সব ওয়াজ মাহফিল স্থগিত