আবারও সেই পুরনো ম্যাজিকে বড় পর্দায় ফিরছেন বলিউড তারকা সানি দেওল। তার নতুন সিনেমা 'বর্ডার ২' মুক্তির আগেই ঝড় তুলে দিয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) সকালে ছবিটির অগ্রিম টিকিট বুকিং শুরু হওয়ার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই আড়াই কোটি টাকার গণ্ডি পেরিয়ে গিয়েছে এর আয়।
ট্রেড অ্যানালিস্টদের মতে, সানি দেওল অভিনীত এই ওয়ার-ড্রামাটি বক্স অফিসে এক বিশাল বিস্ফোরণ ঘটাতে চলেছে। সানির আগের ছবি ‘জাট’-এর মোট অ্যাডভান্স বুকিংয়ের রেকর্ডকেও এটি মাত্র এক দিনেই গুঁড়িয়ে দিয়েছে।
শুধু তাই নয়, সাম্প্রতিক সময়ের হিট ছবি ‘ধুরন্ধর’ এবং খোদ ‘গদর ২’-এর অ্যাডভান্স বুকিংয়ের গতিকেও টেক্কা দিচ্ছে এই সিনেমাটি। জানা যাচ্ছে, প্রথম দিনেই ছবিটির প্রায় ৭৩ হাজার টিকিট বিক্রি হয়ে গিয়েছে। দেশের প্রায় ১১ হাজার শো-তে এই বুকিং চলছে। বর্তমানে বুক-মাই-শো অ্যাপে প্রতি ঘণ্টায় প্রায় ২ হাজার করে টিকিট বুক হচ্ছে, যা সময়ের সঙ্গে সঙ্গে আরও বাড়ছে।
কুমিল্লায় বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ২
অতীতে ভোটের দিন স্কুলের মাঠে ছাগল চড়েছে: ধর্ম উপদেষ্টা