মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি আবুল কালাম আজাদ আত্মসমর্পণ করেছেন। আজ বুধবার (২১ জানুয়ারি) সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির হয়ে তিনি আত্মসমর্পণ করেন।
২০১৩ সালের ২১ জানুয়ারি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ আবুল কালাম আজাদকে মৃত্যুদণ্ড দেন। গত বছর তিনি নিজের সাজা স্থগিতের জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন।
ট্রাইব্যুনালে হাজির হওয়ার পর আবুল কালাম আজাদ বলেন, তার আবেদনের প্রেক্ষিতে সরকার এক বছরের জন্য তার দণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ দিয়েছে। আইনজীবীর পরামর্শেই তিনি আজ ট্রাইব্যুনালে হাজির হয়েছেন। আবুল কালাম আজাদের জন্ম ফরিদপুরে। মানবতাবিরোধী একাধিক অপরাধে জড়িত থাকার দায়ে তিনি দোষী সাব্যস্ত হন।
