গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের বার্ষিক সম্মেলন ২০২৬ শুরু হয়েছে। বুধবার পূর্ত ভবন সম্মেলন কক্ষে এর উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সচিব নজরুল ইসলাম। এ সময় তিনি সরকারি কাজে সততা ও দক্ষতাকে গুরুত্ব দেওয়ার আহবান জানান। সংস্থাটির প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরীরর সভাপতিত্বে পেশগত দক্ষতা অর্জন ও অধিদপ্তরের কর্মসূচি বাস্তবায়নের কৌশল নিয়ে আলোচনা হয়।
গণপূর্ত অধিদপ্তরের সারাদেশের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী এবং নির্বাহী প্রকৌশলীরা অংশগ্রহণ করছেন। বৃহস্পতিবার দুইদিনব্যাপী সম্মেলনটি শেষ হবে।
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে সচিব নজরুল ইসলাম সরকারি কাজে সততা, স্বচ্ছ, দক্ষ ও আধুনিক করার গুরুত্ব, প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করা, এবং টেকসই ও উন্নত নির্মাণ কৌশল অবলম্বনের ওপর জোর দেওয়ার জন্য প্রকৌশরীদের প্রতি আহবান জানান। দুর্নীতি প্রতিরোধ ও জনগণের সেবার মান বাড়ানেরা জন্য, প্রকল্প পরিচালনায় কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধি ও জবাবদিহিতার ওপরও গুরুত্বারোপ করেছেন।
তিনি বলেন, ক্রয় প্রক্রিয়ায় স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধি করলে প্রকল্প বাস্তবায়নে গতি আসবে এবং জনগণের আস্থা বাড়বে। জবাবদিহিতা ও দুর্নীতি দমন, ‘দুর্নীতি করলে কাউকেই ছাড় দেওয়া হবে না’। বিশেষ করে প্রকৌশলীদের অনিয়মের বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি আরও বলেন, কিছু প্রকৌশলীর বিরুদ্ধে দুর্নীতির ফাইল রয়েছে, যার তদন্ত চলমান।
সম্মেলনে স্ব-স্ব প্রকল্পের সাম্প্রতিক ছবি ও প্রয়োজনী তথ্য সম্বলিত পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন দিচ্ছেন। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের প্রকল্পের অগ্রগতি মনিটরিংয়ে নিয়োজিত অধিদপ্তরের প্রধান কার্যালয়ে তত্ত্ববধায়ক প্রকৌশলীগণ তাদের আওতাধীন প্রকল্পেন অগ্রগতির প্রতিবেদন প্রকাশ করেন।
তাছাড়া সম্মেলনের মূল বিষয়বস্তু আলোচনা ও সিদ্ধান্ত গ্রহণ এবং প্রকৌশলীরা সরাসরি তাদের কাজের অভিজ্ঞতা ও সমস্যাগুলো তুলে ধরেন। যা সঠিক সিদ্ধান্ত গ্রহণে সাহায্য করবে। গণপূর্ত অধিদপ্তরের প্রকৌশলীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম, যেখানে তারা সম্মিলিতভাবে দেশের অবকাঠামোগত উন্নয়নে অবদান রাখার উপায় নিয়ে আলোচনা করা হয়। অধিদপ্তরের বার্ষিক উন্নয়নমূলক কাজ, চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত তথ্য উপাত্ত তুলে ধরা হয়।
