ইইউ প্রতিনিধিদলের সাথে বিআইসিএমের সহযোগিতা সভা

আপডেট : ২১ জানুয়ারি ২০২৬, ০৮:০৮ পিএম

বাংলাদেশ ইনস্টিটিউট অব ক্যাপিটাল মার্কেটে (বিআইসিএম) ইউরোপিয়ান ইউনিয়নের একটি প্রতিনিধিদলের সাথে সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২১ জানুয়ারি ইন্সটিটিউটের সম্মেলন কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। 

ইন্সটিটিউটের নির্বাহী প্রেসিডেন্ট ওয়াজিদ হাসান শাহর সভাপতিত্বে সভায় ইইউর প্রতিনিধি এনরিকো লরেঞ্জোন (টিম লিডার - ইঙ্কলুসিভ গভারন্যান্স), মিরোস্লাভ স্ক্রিয়েচকা (এটাচি - প্রোগ্রাম অফিসার, ডেভেলপমেন্ট ফাইন্যান্স, মাক্রোইকোনমি ও পিএফএম), ও কিশোয়ার আমীন, এফসিএ (প্রোগ্রাম ম্যানেজার - ইঙ্কলুসিভ গভর্ন্যান্স) উপস্থিত ছিলেন। বিআইসিএম-এর পক্ষে পরিচালক (প্রশাসন ও অর্থ) নাজমুছ সালেহীন, ও ডেপুটি রেজিস্ট্রার আসিফ ইমরান উপস্থিত ছিলেন। এছাড়াও ইন্সটিটিউটের সহকারী পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মাদ আব্দুল্লাহিল ওয়ারিশ,এবং নির্বাহী প্রেসিডেন্টের একান্ত সচিব  হুমায়রা আলম উপস্থিত ছিলেন।  

সভায় ওয়াজিদ হাসান শাহ বাংলাদেশ পুঁজিবাজার এবং বিআইসিএমর কার্যক্রম তুলে ধরেন এবং ইইউ কিভাবে এ সকল কার্যক্রমের সাথে সম্পৃক্ত হতে পারে সে ব্যাপারে প্রতিনিধিদলের সাথে বিশদ আলোচনা করেন। এ সময় ইইউ প্রতিনিধিগণ বাংলাদেশের পুঁজিবাজারের উন্নয়নে বিআইসিএম-এর সাথে কাজ করার ব্যাপারে এবং আগামীতে সহযোগিতা প্রক্রিয়া চলমান রাখার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত