বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির বৈঠক অনুষ্ঠিত

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০১:০৯ এএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচন পরিচালনা কমিটির একটি বৈঠক বুধবার (২১ জানুয়ারি)  মগবাজারের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
 
এতে সভাপতিত্ব করেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও জামায়াতের নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি এটিএম মা’ছুম  এবং সঞ্চালনা করেন কমিটির সদস্যসচিব ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম। বৈঠকে কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বৈঠকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট নিয়ে আলোচনা করা হয়। এছাড়া বিভিন্ন কমিটি ও সাব-কমিটির কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা প্রয়োজনীয় দিক-নির্দেশনা দেয়া হয়। আগামী ২২ জানুয়ারি থেকে আরম্ভ হওয়া নির্বাচনী সফরসূচি নিয়ে বিস্তারিত আলোচনা ও চূড়ান্ত করা হয়।  

জাতীয় নির্বাচন পরিচালনা কমিটিতে নতুন করে কয়েকজন সদস্য অন্তর্ভুক্ত করা হয়। তারা হলেন-  সাবেক সচিব ড. খন্দকার খ ম কবিরুল ইসলাম, ড. খলিলুর রহমান মাদানী, অলি উল্লাহ নোমান, শহীদুল ইসলাম, ডা. আনোয়ারুল আযীম, মিসেস নুরুন্নিসা সিদ্দিকা, মিসেস সাঈদা রুম্মান, ডা. হাবিবা চৌধুরী সুইট ও আয়েশা সিদ্দিকা পারভীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত