নতুন বাংলাদেশ বিনির্মাণ ও রাষ্ট্র সংস্কারে তরুণ প্রজন্মের ভাবনাকে প্রাধান্য দিতে সিলেটে এক ব্যতিক্রমী মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার সকাল ১০টায় নগরীর পাঁচতারকা হোটেল ‘গ্র্যান্ড সিলেট হোটেল অ্যান্ড রিসোর্টে’ এই সভা শুরু হয়।
দীর্ঘ প্রায় দুই দশক পর সিলেট সফরে আসা তারেক রহমানকে ঘিরে সকাল থেকেই হোটেলের সম্মেলন কক্ষে জড়ো হন সিলেটের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাধারণ শিক্ষার্থীরা। বিশেষ করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং এমসি কলেজের একঝাঁক শিক্ষার্থীকে এই সংলাপে বেশ উচ্ছ্বসিত দেখা যায়।
সভায় তারেক রহমান তরুণদের উদ্দেশ্যে বলেন, আগামীর বাংলাদেশ গড়তে হলে তোমাদের মেধা ও দক্ষতাকে কাজে লাগাতে হবে। কেবল পরিকল্পনা নয়, তরুণদের বাস্তবসম্মত পরামর্শই হবে রাষ্ট্র মেরামতের মূল ভিত্তি।
বিস্তারিত ভিডিওতে...
