ভৈরবে স্টেডিয়ামে তারেক রহমানের জনসভার প্রস্তুতি সম্পন্ন

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১০:৫৬ এএম

মেঘনার তীরে অবস্থিত কিশোরগঞ্জ জেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপজেলা ভৈরবে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের বিশাল জনসভা উপলক্ষে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকেলে ভৈরবের স্টেডিয়াম মাঠে বিএনপি আয়োজিত এক বিশাল জনসভায় তারেক রহমান গুরুত্বপূর্ন বক্ততা দিবেন।

ইতোমধ্যে এই জনসভাকে ঘিরে স্থানীয় নেতাকর্মীসহ কিশোরগঞ্জের ১৩ উপজেলার বিএনপির সকল স্তরের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে এক উৎসবের আমেজ বিরাজ করছে। জনসভাকে জন সমুদ্রে রূপান্তরিত করতে বিশাল প্রস্তুতি নেওয়া হয়েছে ।

জনসভায় বিএনপির চেয়ারম্যান উপস্থিত নেতাকর্মীদের কাছে কিশোরগঞ্জ জেলার ৬ আসনের বিএনপির মনোনিত ছয় প্রার্থীকে তিনি পরিচয় করিয়ে দিবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

ইতিমধ্যে স্থানীয় সাংবাদিকদের সাথে কয়েক দফা সংবাদ সম্মেলনের মাধ্যমে জনসভার সকল বিষয়ে অবহিত করেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি মো. শরীফুল আলম।

তিনি জানান, নির্বাচনী আচরণ বিধি মেনে, দলীয় চেয়ারম্যান নিরাপত্তা টিম (সিএসএফ) নির্দেশ মোতাবেক  জনসভাটি জন সমুদ্রে সফল করতে আমাদের দল থেকে ব্যাপক প্রস্ততি নিয়ে আমরা দিনরাত কাজ করছি। পাশাপাশি মঞ্চ তৈরিসহ স্থানীয়ভাবে নিরাপত্তা, আইনশৃংখলা রক্ষা, যানজট এড়াতে বিভিন্ন ব্যবস্থা, মাঠে সিসি ক্যামেরা ব্যবস্থা, সাংবাদিকদের জন্য পৃথক মঞ্চ তৈরি, যানবাহন চলাচলে বিকল্প রাস্তা ব্যবহারের ব্যবস্থা, লাইটিং ও সাজসজ্জাসহ, খাবার পানি, পয়নিষ্কাশনের ব্যবস্থাসহ মহিলা নেত্রীদের সহায়তা আগত নারীদের নিরাপদে বসার স্থানসহ সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। জনসভায় ২ শতাধিক মাইকের ব্যবস্থা করা হয়েছে।

এছাড়া দলীয়ভাবে ২ হাজার স্বেচ্ছাসেবক রাখা হয়েছে, যারা জনসভায় আগত মানুষেরসহ সবাইকে সহযোগীতাসহ সেবা দেবেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত