ব্রাহ্মণবাড়িয়া-৫ আসন

বিএনপির স্বতন্ত্রপ্রার্থী তাপসকে দল থেকে বহিষ্কার

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ১১:৩৪ এএম

ব্রাহ্মণবাড়িয়া-৫ (নবীনগর) আসনের বিএনপির স্বতন্ত্রপ্রার্থী কাজী নাজমুল হোসেন তাপসকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির অর্থ সম্পাদক ছিলেন।

বুধবার (২১ জানুয়ারি) বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে তাকে বহিষ্কারের বিষয় নিশ্চিত করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার জন্য বিএনপ’র ব্রাহ্মণবাড়িয়া জেলা কমিটির অর্থ সম্পাদক কাজী নাজমুল হোসেন তাপসকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত