ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ ১০ কোটিপতি প্রার্থীর মধ্যে সাতজন বিএনপির এবং তিনজন স্বতন্ত্র প্রার্থী হিসেবে উঠে এসেছেন। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) ২০২৩ সাল থেকে প্রার্থীদের হলফনামা বিশ্লেষণ শুরু করে। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাজধানীর ধানমন্ডি মাইডাস সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ হলফনামার বিশ্লেষণ উপস্থাপন করা হয়।
প্রকাশিত তথ্য অনুযায়ী, সম্পদের দিক থেকে শীর্ষ কোটিপতির মধ্যে প্রথম স্থানে রয়েছেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের বিএনপির প্রার্থী মো. আমিনুল ইসলাম, যিনি ৫৯৯.৭ কোটি টাকার সম্পদের মালিক। দ্বিতীয় স্থানে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনের স্বতন্ত্র প্রার্থী এস.এ.কে একরামুজ্জামান, যার সম্পদ ৪১৪.১ কোটি টাকা।
তৃতীয় অবস্থানে বগুড়া-৫ আসনের বিএনপির প্রার্থী গোলাম মোহাম্মদ সিরাজ (২৫০.১৬ কোটি টাকা)। চতুর্থ স্থানে কুমিল্লা-৮ আসনের বিএনপির প্রার্থী জাকারিয়া তাহের (২৩২.২ কোটি টাকা)।
পঞ্চম স্থানে ফেনী-৩ আসনের বিএনপির প্রার্থী আবদুল আউয়াল মিন্টু (১৯৯.৯১ কোটি টাকা), ষষ্ঠ স্থানে শরীয়তপুর-২ আসনের বিএনপির প্রার্থী মো. সফিকুর রহমান (কিরন) (১৬১.৩৪ কোটি টাকা)।
সপ্তম স্থানে টাংগাইল-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর (১৬০.৩৩ কোটি টাকা), অষ্টম স্থানে শরীয়তপুর-২ আসনের স্বতন্ত্র প্রার্থী ফারহানা কাদির রহমান (১৫৯.২৯ কোটি টাকা)।
নবম স্থানে ঢাকা-৭ আসনের বিএনপির প্রার্থী হামিদুর রহমান (১১৬.৮৪ কোটি টাকা) এবং দশম স্থানে ঢাকা-৮ বিএনপির প্রার্থী মির্জা আব্বাস উদ্দিন আহমেদ (১০৯.৩৬ কোটি টাকা) রয়েছেন।
হলফনামার বিশ্লেষণে প্রার্থীদের সম্পদ ও বিনিয়োগের বিস্তারিত তুলে ধরা হয়েছে, যা নির্বাচনের স্বচ্ছতা ও জনগণের কাছে তথ্যের সহজলভ্যতা নিশ্চিত করবে।
১৬ বছর জনগণের সম্পদ লুট করে বিদেশে পাচার করা হয়: তারেক রহমান
রূপায়ণ সিটি উত্তরা-বিওয়াইডি’র যৌথ উদ্যোগে ইলেকট্রিক গাড়ির বিশেষ শোকেস