আফ্রিকা কাপ অব নেশনস (আফকন) থেকে বাদ পড়ার পর মাঠে সংঘর্ষে জড়ানোয় আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদানকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। এরপরই প্রশ্ন উঠেছে তার বিশ্বকাপ খেলা নিয়ে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো জানিয়েছে, আগামী জুনে অনুষ্ঠিতব্য ফিফা বিশ্বকাপে আর্জেন্টিনার বিপক্ষে তার খেলার সুযোগ আছে।
২৭ বছর বয়সী লুকা জিদান হলেন ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদানের ছেলে। তাকে দেওয়া শাস্তি বিশ্বকাপে নয়, ২০২৭ সালের আফ্রিকা কাপের যোগ্যতা পর্বের জন্য কার্যকর হবে। আলজেরিয়ার গ্রুপ পর্ব শুরু হবে সেপ্টেম্বর থেকে। যদিও আলজেরিয়ার ফুটবল ফেডারেশন জানিয়েছে, তারা লুকা জিদান এবং রাফিক বেলগালির উপর আরোপিত নিষেধাজ্ঞাসহ অন্যান্য শাস্তির বিরুদ্ধে আপিল করবে।
একই অপরাধে রাফিক বেলগালিকে দুই ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে এবং আরও দুই ম্যাচের শাস্তি স্থগিত রাখা হয়েছে। মারাকেশে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে নাইজেরিয়ার কাছে ২-০ ব্যবধানে পরাজয়ের পর খেলোয়াড় এবং স্টাফদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। ম্যাচ রেফারি ইসা সি’কে নিরাপত্তা বাহিনীর সহায়তায় মাঠ থেকে বের করতে হয়।
আলজেরিয়ার ফেডারেশন জানিয়েছে, উদ্ভুত ঘটনায় মোট ১ লাখ ডলারের জরিমানা ধার্য করা হয়েছে। এতে খেলোয়াড় ও স্টাফদের অশোভন আচরণ, সমর্থকদের নিরাপত্তা বাধা ভাঙার চেষ্টা এবং রেফারিদের দিকে টাকা দেখানোর ঘটনাও অন্তর্ভুক্ত। আলজেরিয়ার বিশ্বকাপ যাত্রা শুরু হবে জুন ১৬, কানসাস সিটিতে। তাদের গ্রুপে রয়েছে আর্জেন্টিনা, অস্ট্রিয়া এবং জর্ডান।
‘২৪ ঘণ্টা পেরোনোর আগেই বিশ্বকাপ খেলতে রাজি হবে বাংলাদেশ’
আজ বাংলাদেশের সিদ্ধান্ত জানানোর দিন