জনসম্পৃক্ত রাজনীতির অংশ হিসেবে দিনব্যাপী মতবিনিময়, গণসংযোগ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৬, ০৮:৫৯ পিএম

ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের উদ্যোগে আজ সভা ও মানবিক কর্মসূচির মধ্য দিয়ে আজকে দিনব্যাপী কর্মসূচিতে অংশগ্রহণ করেন ঢাকা-৭ আসনের বিএনপি মনোনীত প্রার্থী হামিদুর রহমান, মূল লক্ষ্য ছিল সাধারণ জনগণের সাথে সরাসরি সংযোগ স্থাপন, সামাজিক দায়বদ্ধতা জোরদার, সাধারণ মানুষের কাছে গিয়ে তাদের সমস্যা, সুবিধা, অসুবিধা জানা, ভবিষ্যতে সমাধান করার প্রতিশ্রুতি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে উদ্বুদ্ধ হয়ে বেগম খালেদা জিয়ার দেশ প্রেম এবং তারেক রহমানের কর্মপরিকল্পনা জনকল্যাণমূলক রাজনীতিকে আরও বেগবান করা।

কর্মসূচির শুরুতে ২৯ নং ওয়ার্ডে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় এলাকার সাংগঠনিক অবস্থা, যুবসমাজের সমস্যা ও সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়। এরপর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা মসজিদে যোহরের নামাজ আদায় করেন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া শেষে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়।

পরবর্তীতে ২৪নং ওয়ার্ডের শ্মশান ঘাট এলাকায় মুরুব্বিদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে এলাকার সামাজিক সমস্যা, নাগরিক সেবা ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে আলোচনা হয়। সন্ধ্যায় ৩৩নং ওয়ার্ডের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্কুল মাঠে নারীদের সাথে পৃথক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যেখানে নারী অধিকার, নারীদের উন্নয়ন, পারিবারিক নিরাপত্তা ও সামাজিক উন্নয়নে নারীদের ভূমিকা নিয়ে আলোচনা করা হয়।

দিনের শেষ পর্বে ২৩নং ওয়ার্ডের ললিত মোহন দাস লেনে অসহায় ও নিম্ন আয়ের মানুষের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এ সময় হামিদুর রহমান জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং ভবিষ্যতেও ধারাবাহিক ভাবে এ ধরনের জনসম্পৃক্ত ও মানবিক কর্মসূচি অব্যাহত রাখার প্রত্যয় ঘোষণা করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত