দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের পরিবেশ তৈরি হয়েছে। মানুষ যেন নির্বিঘ্নে ভোট দিতে আসে সেই প্রত্যাশার কথা জানিয়েছেন ১০ দলীয় জোট মনোনীত ঢাকা-১১ আসনের প্রার্থী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।
শনিবার (২৪ জানুয়ারি) রাজধানীর ভাটারা এলাকায় তার নির্বাচনী গণসংযোগ শুরুর আগে তিনি এ কথা বলেন।
নাহিদ ইসলাম অভিযোগ করেন, নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করেছে একটি দল। তিনি আরও বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে ভোট কেনার কৌশল অবলম্বন করা হচ্ছে। তার মতে, এমন এমন আশ্বাস দেয়া হচ্ছে, যার বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেই। তাই তিনি জনগণকে এসব আশ্বাসে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
এ সময় তিনি বলেন, বিভিন্ন এলাকায় ভোটারদের ভয় তৈরি করে রাখা হয়েছে। এনসিপির এই আহ্বায়ক ভোটাররা যাতে কোনোভাবেই ভয় না পায়, সেজন্য আহ্বান জানান।
আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচন যাতে সুষ্ঠু হয়, সেজন্য তিনি নিজ দলের কর্মীদের কেন্দ্রে গিয়ে পাহারা দেয়ারও নির্দেশ দেন।
