ব্যান্ডদল মেঘদল পূর্তি করছে প্রতিষ্ঠার ২৩ বছর। আর এ উপলক্ষে নতুন গানের ঘোষণা দিয়েছে দলটি। এর মধ্য দিয়েই সম্পূর্ণ হবে তাদের তৃতীয় অ্যালবাম অ্যালুমিনিয়ামের ডানা। 'কার্নিভাল', 'বাঘ' এবং 'তারে কোথায় খুঁজে পাই' শিরোনামের পর্যায়ক্রমে প্রকাশ পাবে তিনটি গান। মেঘদলের গায়ক ও গীতিকার শিবু কুমার শীল জানান, গানের রেকর্ডিং শেষ হয়েছে এবং বর্তমানে ভিডিও নির্মাণের কাজ চলছে। তার মতে, ২৩ বছর পূর্তি একটি উপলক্ষ হলেও মূল লক্ষ্য অ্যালবামটি সম্পূর্ণ করা।
তিনি জানান, কার্নিভাল গানটির কথা, সুর ও কণ্ঠ তার নিজের, আর বাঘ ও তারে কোথায় খুঁজে পাই গান দুটির কথা, সুর ও কণ্ঠ দিয়েছেন ব্যান্ড সদস্য মেজবাউর রহমান সুমন। তিনটির মধ্যে সবার আগে প্রকাশ পাবে বাঘ। শিবু কুমার শীল জানান, বড় পরিসরের আয়োজন না হলেও ঈদের পর একটি বিশেষ একক কনসার্টের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি আগামী বছর দুই যুগ পূর্তি উপলক্ষে একটি লাইভ অ্যালবাম প্রকাশের ভাবনাও আছে, যার কাজ শিগগিরই শুরু হবে।
গণতন্ত্র পুনরুদ্ধারে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে