কালিহাতী

শিক্ষা উপদেষ্টার উপস্থিতিতে দুই গুণীজনকে সংবর্ধনা

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৪:১৮ পিএম

টাঙ্গাইলের কালিহাতীতে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার উপস্থিতিতে দুই গুণীজনকে আজীবন সম্মাননা দেওয়া হয়েছে। রবিবার (২৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলার নাগবাড়ী হাসিনা চৌধুরী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

আজীবন সম্মাননা প্রাপ্ত গুণীজনরা হলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বীরমুক্তিযোদ্ধা কবি বুলবুল খান মাহবুব ও মো. আফরোজ হোসেন সিদ্দিকী।

এসময় প্রধান অতিথির বক্তব্য শিক্ষা উপদেষ্টা বলেন, নাগবাড়ির হাসিনা চৌধুরী যে গুণীজন সম্মাননা দিচ্ছে তাদেরকে সম্মাননা দিতে পেরে আমরা নিজেদের সম্মানীত বোধ করছি। আমাদের মনন মানুষ বৃহত্তর যে জগত আমাদের ভেতরে কাজ করে সেগুলো গঠন করা খুব দরকার।

তিনি বলেন, পড়াশোনা গুরুত্বর্পূণ ঠিক আছে, একই সঙ্গে কবিতা,গান অন্যান্য যে জিনিসগুলো রয়েছে সেগুলো আমাদের রপ্ত করা প্রয়োজন।

এ সময় শিক্ষা উপদেষ্টা ২০২৪ সালের এসএসসি-এইচএসসি ফলাফল নিয়ে কথা বলেন এবং সেই সঙ্গে এই এলাকার কবি আশরাফ সিদ্দিকী ও বিচারপতি আবু সাঈদ চৌধুরীর স্মৃতিচারণ করে আবেগে আপ্লুত হন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক ব্যাংকার আবুল কাসেম চৌধুরী।

এছাড়া বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি আবুল হাসান চৌধুরী সভাপতিত্বে ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুল হাসেমের সঞ্চালনা অনুষ্ঠানে অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.খাইরুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এ কে এম আমিন হোসেন, বিশিষ্ট সমাজসেবক ও উদ্যোক্তা সাঈদ সিদ্দিকী, মিডিয়াব্যক্তিগত ও সমাজসেবক সাইফুল হক সিদ্দিকী।

 

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত