পেকুয়ায় ধর্ষণ প্রতিরোধ মঞ্চের শীতবস্ত্র বিতরণ

আপডেট : ২৫ জানুয়ারি ২০২৬, ০৮:৫২ পিএম

কক্সবাজারের পেকুয়ায় শীতার্ত ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে ধর্ষণ প্রতিরোধ মঞ্চ। সংগঠনটির পেকুয়া উপজেলা কমিটির উদ্যোগে ২৪ ও ২৫ জানুয়ারি ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম সম্পন্ন হয়েছে।

মানবিক এই কর্মসূচির প্রথম দিন শনিবার পেকুয়া উপজেলার ২ নম্বর ওয়ার্ডের অন্তর্গত পূর্ব গোয়াখালী, টেকপাড়া, গোয়াখালী বিসমিল্লাহ মার্কেট এলাকা, উত্তর ভোলাইয়া ঘোনা, চরপাড়া ও ভোলাইয়া ঘোনা এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হয়। দ্বিতীয় দিনে রবিবার বাইম্যাখালী, গোয়াখালী মাতব্বর পাড়া, পূর্ব বাইম্যাখালীসহ বিভিন্ন এলাকায় অসহায় পরিবারের মাঝে শীতবস্ত্র পৌঁছে দেওয়া হয়।

শীতের তীব্রতা উপশমে সংগঠনের নেতারা সরাসরি উপকারভোগীদের বাড়িতে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেন। এ উদ্যোগের ফলে প্রকৃত দরিদ্র ও শীতার্ত পরিবারগুলো সরাসরি উপকৃত হয় এবং তাদের মাঝে স্বস্তি ফিরে আসে।

শীতবস্ত্র বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ধর্ষণ প্রতিরোধ মঞ্চ পেকুয়া উপজেলা কমিটির সদস্য সচিব আব্দুল গফুরসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বক্তারা বলেন, সমাজের অবহেলিত ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো ধর্ষণ প্রতিরোধ মঞ্চের অন্যতম মানবিক দায়িত্ব। ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম ধারাবাহিকভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

ধর্ষণ প্রতিরোধ মঞ্চ পেকুয়া উপজেলা কমিটির আহ্বায়ক মোহাম্মদ আবদুল করিম বলেন, মানবিক দায়বদ্ধতা থেকেই সংগঠনটি ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র বিতরণ করেছে। আগামীতেও অসহায় মানুষের পাশে থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা হবে।

তারা বলেন, ঘরে ঘরে গিয়ে শীতবস্ত্র বিতরণ একটি ব্যতিক্রমী ও প্রশংসনীয় উদ্যোগ, যা সমাজে মানবিকতা, সহমর্মিতা ও সামাজিক দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত