চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে রাজধানীর চানখারপুলে ছয়জনকে হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। আজ সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ রায় পড়া শুরু করেন। পুরো রায় অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করা হচ্ছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) মাধ্যমে।
বেলা ১১টা ৫৫ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল রায়ের পাঠ শুরু করেন। অন্যান্য সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী।
মামলায় মোট ৮ জন আসামি রয়েছে। তাদের মধ্যে চারজন পলাতক। কারাগার থেকে আজ সকালে কঠোর নিরাপত্তার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করা হয় শাহবাগ থানার তৎকালীন পরিদর্শক (অপারেশন) মো. আরশাদ হোসেন, কনস্টেবল মো. সুজন মিয়া, মো. ইমাজ হোসেন ইমন ও মো. নাসিরুল ইসলাম।
পলাতক আসামিদের মধ্যে রয়েছেন ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী, রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলাম ও রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল। ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমানও পলাতক আছেন।
প্রসিকিউশন সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে সব আসামির সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছে। অন্যদিকে, আসামিপক্ষ তাদের খালাসের প্রার্থনা করেছেন। প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তি-পাত্তি শেষ হওয়ার পর গত ২৪ ডিসেম্বর রায়ের তার তারিখ নির্ধারণ করা হয়। মূলত ২০ জানুয়ারি রায় ঘোষণার কথা থাকলেও প্রস্তুতির কারণে তা স্থগিত হয়ে আজকের দিন ধার্য করা হয়।
রায় ঘোষণার সঙ্গে সংলগ্ন নিরাপত্তা ব্যবস্থা কয়েক স্তরে জোরদার করা হয়েছে। ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্ট এলাকায় পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনাবাহিনী মোতায়েন রয়েছে। এছাড়া সাদা পোশাকে গোয়েন্দা সংস্থার সদস্যরাও তৎপর রয়েছেন।
যুদ্ধজাহাজ আগ্রাসনের মুখে ইরানে রক্তাক্ত বিলবোর্ড উন্মোচন
তারেক রহমানের রাজশাহী সফর পেছাল