কলকাতার বাইরে অনুষ্ঠান করতে গিয়ে এবার হেনস্থার শিকার টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী! কিছু দিন আগে লগ্নজিতা চক্রবর্তী পূর্ব মেদিনীপুরের একটি জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে আপত্তিকর আচরণের মুখোমুখি হয়েছিলেন বলে অভিযোগ ওঠে। এবার বনগাঁয় অনুষ্ঠান করতে গিয়ে প্রায় একই ঘটনা ঘটল মিমির সঙ্গে! এমনই অভিযোগ এনে মিমি বলেছেন, ‘এই ধরনের ব্যবহার এই প্রথম পেলাম।’
বিষয়টি নিয়ে তার ক্ষোভ, ‘মঞ্চে যে সমস্ত শিল্পী অনুষ্ঠান করতে যান, তাদের আজকাল যেন লোকে তাদের ‘সম্পত্তি’ ভাবা শুরু করেছেন!’ তার কথায়, ‘তনয় শাস্ত্রী নামের জনৈক ব্যক্তি আচমকা অনুষ্ঠান বন্ধ করতে বলেন। আমাকে বলেন, ‘আপনি চলে যান’! আমি এতটাই হকচকিয়ে গিয়েছিলাম, যে প্রথমে বুঝতেই পারিনি, আমাকে বলা হচ্ছে।’
বিষয়টি উপলব্ধি করার পরে বিস্ময়ে, অপমানে হতবাক হয়ে যান অভিনেত্রী। কিংকর্তব্যবিমূঢ় হয়ে তিনি ফের তাকান ওই ব্যক্তির দিকে। মিমির দাবি, তখনও একই কথার পুনরাবৃত্তি করেন তনয়। এর পরে আর কথা না বাড়িয়ে উপস্থিত দর্শক-শ্রোতাদের শুভরাত্রি জানিয়ে মঞ্চ ছাড়েন মিমি।
পদ্মবিভূষণ পেলেন ধর্মেন্দ্র
ডাকসু থেকে সর্বমিত্র চাকমার পদত্যাগের ঘোষণা