রাজবাড়ী আদালত চত্বরে জয় বাংলা স্লোগান, গ্রেপ্তার ৫

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৩:৪৯ পিএম

রাজবাড়ীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন জেলা ছাত্র লীগের সভাপতি শাহিন শেখকে আদালত থেকে কারাগারে নেওয়ার পথে কারাভ্যানের সামনে ‘জয় বাংলা’ স্লাগান দিয়ে বিশৃঙ্খলা করার অভিযোগে শিশুসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৬ জানুয়ারি) বেলা ১১টার দিকে গ্রেপ্তারের বিষয়টি জানান অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড) মো. শামসুল হক।

গ্রেপ্তার আসামিরা হলেন, সদর উপজেলার চরলক্ষীপুর গ্রামের আব্দুল হাকিম মোল্লার ছেলে সাজ্জাদ হোসাইন (২১), আ. হামিদ শেখের ছেলে পরশ আলী শেখ ওরফে শান্ত (২০), সামছুল আলমের ছেলে মো. জনি শেখ (১৬ বছর ৭মাস), সাহাবুদ্দিন শেখের ছেলে তৈাফিক আহম্মেদ (১৬ বছর ১১ মাস) ও মালেক শেখের ছেলে মুনজিল শেখ (১৭ বছর ৫ মাস)।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় করা মামলায় গ্রেপ্তার জেলা ছাত্র লীগের সভাপতি মো. শাহীন শেখকে রবিবার দুপুরে রাজবাড়ী আদালতে হাজির করা হয়। হাজিরা শেষে তাকে কারাভ্যানে কারাগারে নেওয়ার পথে শাহিন শেখের পক্ষে কর্মী সমর্থকেরা “জয় বাংলা, জয় বঙ্গবন্ধু” বলে ¯স্লোগান দিতে থাকেন। এসময় বিশৃঙ্খলা পরিস্থির সৃষ্টি হয়। পরে পুলিশ দ্রুত শাহিন শেখকে সরিয়ে নিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। বিকেলে চরলক্ষীপুর গ্রামে পুলিশ অভিযান চালিয়ে জেলা তাদেরকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার আসামিদের আসামিদের আদালতে পাঠানোর প্রস্ততি চলছে।

রাজবাড়ী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোন্দকার জিয়াউর রহমান বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ঘটনায় দায়ের করা মামলায় ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার আসামিদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

উল্লেখ্য, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ঘটনায় গত ১৬ জানুয়ারি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শাহিন শেখকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরের দিন তাকে রাজবাড়ী আদালতে তোলা হলে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দেয়। শাহিন শেখের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা, আন্দোলনরত শিক্ষার্থীদের উপর গুলিবর্ষণের অভিযোগসহ চারটি মামলা রয়েছে।   

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত