পুকুরে নেমে নিখোঁজ যুবক, ১৫ ঘণ্টা পর মরদেহ উদ্ধার

আপডেট : ২৬ জানুয়ারি ২০২৬, ০৫:০৬ পিএম

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পুকুরের ডুবে নিখোঁজের প্রায় ১৫ ঘণ্টা পর মো.ইমরান নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি। সোমবার (২৬ জানুয়ারি) সকালে ময়মনসিংহ ফায়ার সার্ভিসের একটি ডুবুরিদল বাড়ির উত্তর পাশের এক প্রতিবেশীর পুকুর থেকে ইমরানের মরদেহ করে। রবিবার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে পুকুরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজ হন ইমরান।

মৃত মো. ইমরানের (১৯) উপজেলার নিজতুলন্দর গ্রামের ইদ্রিস আলীর ছেলে।

মৃত ইমরানে বাবা ইদ্রিস আলী বলেন, ইমরান ছিল বাক প্রতিবন্ধী এবং মৃগী রোগে আক্রান্ত। রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে বাড়ির পাশের আলী উসমান তালুকদারের পুকুড়ে গোসল করতে যায়। পরবর্তীতে আমার ছেলে বাড়িতে ফিরে না আসায় আমরা খোঁজাখুঁজি শুরু করি। একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে দেখি আমার ছেলের পড়নের লুঙ্গি ঘাটে পড়ে আছে। আমরা পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করি। কিন্তু এতে ছেলের সন্ধান না পেয়ে ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসকে খবর দেই। স্টেশনে ডুবুরি দল না থাকায় সোমবার ভোরে ময়মনসিংহ থেকে ডুবুরিদল এসে পুকুর থেকে আমার ছেলের মরদেহ উদ্ধার করে।

ঈশ্বরগঞ্জ ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল বলেন,আমাদের স্টেশনে ডুবুরি ইউনিট না থাকায় ময়মনসিংহ থেকে একটি ডুবুরিদল এসে ১০ মিনিটের মধ্যে পানি থেকে মরদেহ উদ্ধার করে।

এবিষয়ে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল আজম জানান,খবর পেয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল সম্পন্ন করা হয়েছে। অন্যান্য আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত