বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী নাটোর-২ আসনের বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন, এয়োদশ নির্বাচন এসে গেছে। সারা দেশে বিএনপির ব্যাপক বিজয়ের জন্য বিএনপির নেতাকর্মীদের ঘরে আরামে বসে থাকলে হবে না। সকলকে আরও ঐক্যবদ্ধ হয়ে ভোটের মাঠে ছড়িয়ে পড়তে হবে। বিজয়ের মালা না পরা পর্যন্ত আমাদের দিনরাত পরিশ্রম করতে হবে।
আজ সোমবার সারা দিন সদরের দিঘাপাতিয়া ইউনিয়নে বিভিন্ন গ্রামে সভা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন।
এ সময় তার সাথে আরও বক্তব্য রাখেন দুলুর সহধর্মিণী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, সদস্য নাসিম উদ্দিন নাসিম, সদর থানা বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম মাস্টার, জেলা যুবদলের সভাপতি এ হাই তালুকদার ডালিম, জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক রাসেল আহমেদের রনি ও সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ প্রমুখ।
