পটুয়াখালীর বাউফল দুধ দিয়ে গোসল করে বিএনপি ও অঙ্গসংগঠন ছেড়ে জামায়াতে ইসলামিতে যোগ দিয়েছেন বগা ইউনিয়নের মৎস্যজীবী দলের ভারপ্রাপ্ত সভাপতি জালাল হাওলাদার। এসময় তার সঙ্গে একই অনুষ্ঠানে শতাধিক নেতাকর্মী দল পরিবর্তন করেন।
সোমবার (২৬ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে বগা ইউনিয়নে দলীয় কার্যালয়ে ১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ উপস্থিতিকে তারা নতুন দলে যুক্ত হন।
জালাল হাওলাদার জানান, দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতার পর তিনি এমন একটি প্ল্যাটফর্ম খুঁজছিলেন, যেখানে সততা ও আদর্শকে গুরুত্ব দেওয়া হয়। সেই বিশ্বাস থেকেই তিনি দল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন।
১০ দলীয় নির্বাচনী ঐক্যের প্রার্থী ড. শফিকুল ইসলাম মাসুদ বলেন, ন্যায়বিচার, সুশাসন ও নৈতিক রাজনীতির আকাঙ্খা থেকেই অনেকে নতুন করে জামায়াতে যোগ দিচ্ছেন।
তিনি আশা প্রকাশ করেন, নতুন যোগদানকারীরা জনগণের অধিকার আদায়ে ভূমিকা রাখবেন।
