ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর সিদ্দিকীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, নির্বাচন ও গণভোটের দিনগুলোতে ভোটাধিকার প্রয়োগ এবং ভোটগ্রহণ কার্যক্রম নির্বিঘ্ন করতে নির্বাচনকালীন সরকারের নির্বাহী আদেশে সারাদেশে দুই দিনের সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এই ছুটির আওতায় সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীরাও অন্তর্ভুক্ত থাকবেন।
এ প্রেক্ষাপটে প্রধান বিচারপতির অনুমোদনক্রমে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগেও একই দুই দিন—বুধবার ও বৃহস্পতিবার—সাধারণ ছুটি কার্যকর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে, গত ২৫ জানুয়ারি সরকার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি সারাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি ঘোষণার কথা জানায়। পাশাপাশি শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য ১০ ফেব্রুয়ারি বিশেষ ছুটি দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
চাঁদাবাজি ও সন্ত্রাসের রাজনীতি বন্ধের অঙ্গীকার বিএনপি প্রার্থী তানভীর রবিনের