শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণে বিএনপি প্রতিশ্রুতি বদ্ধ বলে মন্তব্য করেছেন কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে বিএনপি প্রার্থী ও দলের স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, জনগণের ভাগ্য উন্নয়ন, ২৪ ছাত্র গনঅভ্যুত্থানে শহীদদের প্রত্যাশা পূরণ, গণতন্ত্র পুনরুদ্ধার করে শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের জন্য ধানের শীষের প্রার্থীকে ভোট দিন। বিএনপি দেশের শক্তিশালী দলের অভিব্যক্তি প্রকাশ করে চলে বলেই বাংলাদেশের স্বার্থে গণতন্ত্র রক্ষা করতে প্রতিশ্রুতি বদ্ধ।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ৬ ষষ্ঠ দিনের প্রচারণায় চকরিয়ার উপজেলার খিলছাদক স্টেশনে পথসভায় তিনি এ সব কথা বলেন।
এসময় সভায় উপস্থিত নারী পুরুষের উদ্দেশে সালাহউদ্দিন আহমদ বলেন, জনস্বার্থে আগের মতো পরিকল্পিতভাবে দেশের উন্নয়ন করা হবে।
পথসভায় তার সঙ্গে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, সাধারণ সম্পাদক এম মোবারক আলী, চকরিয়া উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাংবাদিক এএম ওমর আলীসহ স্থানীয় নেতাকর্মীরা।
