নেত্রকোনায় যৌথ বাহিনীর ভোট কেন্দ্র পরিদর্শন

আপডেট : ২৭ জানুয়ারি ২০২৬, ০৯:০৫ পিএম

নেত্রকোনার মদন উপজেলায় আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতি পর্যালোচনার অংশ হিসেবে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছে যৌথ বাহিনী।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) দিনব্যাপী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা বেদবতী মিস্ত্রীর নেতৃত্বে এই পরিদর্শন কার্যক্রম পরিচালিত হয়।

ভোট কেন্দ্র পরিদর্শনকালে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, মদন উপজেলার অস্থায়ী আর্মি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট রিহাম আয়মান, মদন থানা অফিসার ইনচার্জ মো. হাসনাত জামান, ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন অফিসার জমিয়ত আলীসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরাও উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী অফিসার বেদবতী মিস্ত্রী সাংবাদিকদের জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শান্তিপূর্ণ, অবাধ ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় সব প্রস্তুতি পর্যালোচনা করা হয়েছে। একই সঙ্গে ভোট কেন্দ্রগুলোর ত্রুটি ও অসম্পূর্ণ কাজ দ্রুত সম্পন্ন করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত