দৌলতপুরে উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক গ্রেপ্তার

আপডেট : ২৮ জানুয়ারি ২০২৬, ০২:০৫ পিএম

মানিকগঞ্জ দৌলতপুর উপজেলা শাখা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আল আমিনকে (৩৩) ইয়াবাসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। আল আমিন কলিয়া ইউনিয়নের তালুক নগর গ্রামের খোরশেদ আলীর ছেলে।  

মঙ্গলবার (২৭ জানুয়ারি) রাতে দৌলতপুর উপজেলার চকমিরপুর কালীবাড়ি বাজার এলাকায় সেনাবাহিনী ও পুলিশ যৌথবাহিনী চেকপোস্ট পরিচালনার সময় ইয়াবাসহ ওই নেতাকে গ্রেপ্তার করা হয়।  

পুলিশ সূত্রে জানা যায়, যৌথ অভিযানে দৌলতপুর উপজেলার চকমিরপুর কালীবাড়ি মোড় তাপস স্টোর নামক মুদি দোকানের সামনে পাকা রাস্তার ওপর সেনাবাহিনীর চেকপোস্ট চলাকালীন আল আমিনকে সার্চ করলে তার পকেট থেকে দুই পিচ ইয়াবা পাওয়া যায়। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২০১৮ ধারা ৩৬ একটি মামলা করা হয়। 

এ বিষয়ে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. কমর উদ্দিন জানান, চেকপোস্ট চলাকালীন আল আমিনকে সার্চ করলে তার পকেট থেকে দুই পিচ ইয়াবা পাওয়া যায়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা ও তাকে মানিকগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত