রাজাকার বা গুপ্ত চরের হাতে আমরা দেশকে ছাড়তে পারি না : নিপুণ রায়

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৬, ০৩:৪৭ পিএম

একমাত্র জিয়া পরিবারের হাতেই বাংলাদেশ নিরাপদ, কোন রাজাকার বা গুপ্ত চরের হাতে আমরা আমাদের বাংলাদেশকে ছাড়তে পারি না বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা বিএনপির সাধারন সম্পাদক ও দক্ষিন কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী।  

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা ৩ আসনের অন্তর্গত শুভাঢ্যা ইউনিয়নে ধানের শীষের পক্ষে নির্বাচনী প্রচারনায় তিনি এ কথা বলেন।  

নিপুন রায় বলেন, গত ১৭ বছর আমরা জনগনের ভোটাধিকার প্রয়োগের জন্য লড়াই করেছি, সংগ্রাম করেছি।  নির্বাচনী প্রচারনা করতে গিয়ে আমরা জনগনের অভূতপূর্ব সারা পাচ্ছি, আমরা বিশ্বাস করি, ঢাকা ৩ আসনের প্রার্থী গয়েশ্বর চন্দ্র রায় বিপুল ভোটে জয়ী হবেন। 

তিনি আরও বলেন, আগামী নির্বাচনে ধানের শীষ বিজয়ী হলে রাষ্ট্রীয় ভাবে সকল সম্প্রদায়ের মানুষদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। এছাড়া ঢাকা ৩ আসনের জনগনের জীবন যাত্রার মান উন্নত করার জন্য বেসরকারী বিশ্ববিদ্যালয় ও আধুনিক হাসপাতাল প্রতিস্থাপনের পরিকল্পনা বিএনপির পক্ষ থেকে নেয়া হবে ।

উল্লেখ্য, নির্বাচনী প্রচারনার প্রথম দিন থেকে ঢাকা ৩ আসনের অন্তগর্ত বিভিন্ন পাড়া মহল্লায় ভোটারদের দ্বারে দ্বারে  গিয়ে  ভোট চেয়ে ব্যস্তসময় পার করছেন গয়েশ্বর পুত্রবধু নিপুন রায় চৌধুরী। এ সময় আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য ভোটারদের আহ্বান জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত