শেরপুরে জামায়াত নেতা নিহতের ঘটনায় স্ত্রীর মামলা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ০৮:৩৪ এএম

শেরপুরে বিএনপি-জামায়াতের সংঘর্ষে শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা রেজাউল করিম (৪০) নিহতের ঘটনার থানায় মামলা দায়ের করেছেন তার স্ত্রী।

শুক্রবার (৩০ জানুয়ারি) দিবাগত রাতে তার স্ত্রী মার্জিয়া (৩৪) বাদী হয়ে ঝিনাইগাতী থানায় এ হত্যা মামলা করেন।

এতে প্রধান আসামি করা হয়েছে শেরপুর-৩ আসনে বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে। এ ছাড়া ২০০ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও আড়াই শ জনকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়নি কেউ।

গত বুধবার দুপুরে ঝিনাইগাতীতে উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাচনী ইশতেহার পাঠ অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের মধ্যে হট্টগোল শুরু হয়। মুহূর্তেই তা রূপ নেয় ধাওয়া-পাল্টা ধাওয়া আর সংঘর্ষে। কয়েক শ চেয়ার ভাঙচুর করা হয়। কয়েকটি মোটরসাইকেলে দেোয়া হয় আগুন। এ ঘটনায় দু’পক্ষের অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়। এলাকায় এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত