সকলকে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন করতে হবে: আজিজুল বারী হেলাল

আপডেট : ৩১ জানুয়ারি ২০২৬, ১২:০২ পিএম

খুলনা-৪ আসনে ধানের শীষের প্রার্থী আজিজুল বারী হেলাল শুক্রবার (৩০ জানুয়ারি) রুপসার আইচগাতী সেনেরবাজারে গণসংযোগ করেন। বাজারের বিভিন্ন ব্যবসায়ী, পথচারী এবং সেবা আশ্রমের সনাতনী ধর্মের মানুষের সাথে তিনি মতবিনিময় করেন।

মতবিনিময়কালে প্রধান অতিথি আজিজুল বারী হেলাল বলেন, রাজাপুর আইচগাতী, রুপসার মানুষ সকল ধর্ম একসাথে পাশাপাশি বসবাস করেন। আমাদের অঞ্চল সম্প্রতির এক অন্যান্য দৃষ্টান্ত মানুষকে তার ধর্মের কাছে ফিরতে হবে। ধর্মীয় শিক্ষা না থাকলে মানুষতো তার বিবেক মানবতা হারিয়ে ফেলবে। হেলাল আরো বলেন, আমি একজন মুসলমান। আমি আমার ধর্মীয় শিক্ষা দিয়েই সমাজ পরিবর্তন করতে পারি। আমার প্রিয় রুপসার মানুষ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে এলাকার উন্নয়ন করতে হবে। এখানে রাজনৈতিক মতো পার্থক্য থাকলেও আমরা আমাদের উন্নয়ন উৎপাদন বিষয় সবাই এক।

আজিজুল বারী হেলাল বলেন, আমাদের ক্রিকেটে আরো উন্নতি করতে হবে। আমাদের ছেলেদের প্রশিক্ষণ দিতে হবে, আমাদের একটি স্টেডিয়াম আছে কিন্তু সেখানে খেলা হয়না, আপনাদের কাছে আমাদের দাবি থাকবে আমাদের খুলনার বিভাগীয় স্টেডিয়ামটি সংস্কার করে প্রচুর খেলা চালুর দাবি করছি। আমরা বাংলাদেশের মানুষ আমাদের দেশকে রক্ষা করতে হলে আপনারা ১২ তারিখ ভোট কেন্দ্রে যাবেন। আপনাদের যাকে ভালো মনে হয় তাকেই ভোট দিবেন, তবে কেন্দ্রে যাবেন। 

বিকালে বিসিবির সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি আজিজুল বারী হেলাল এসব কথা বলেন। অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন রকিবুল ইসলাম বকুল ছাত্র বিষয়ক সম্পাদক। অনুষ্ঠানে সংবর্ধনা দেওয়া হয় যাদের তারা হলেন- বিসিবির পরিচালক আসিফ আকবর, খান জুলফিকার আলি জুলু, হাবিবুল বাসার সুমন, আব্দুর রাজ্জাক রাজ, সনাতনী মতুয়া।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বামী বিপ্রানন্দাজী মহারাজ, সঞ্চালনায় ছিলেন মনিশংকর নাগ।

উপস্থিত ছিলেন লিটন বিশ্বাস খোকন, কমডোর বিপণ কুমার সাহা, বাবু সমর কুন্ড, জেলা বিএনপির সাবেক সদস্য সচিব আবু হোসেন বাবু, খান জুলফিকার আলি জুলু, মোল্লা খায়রুল ইসলাম, এনামুল হক সজল, শেখ আব্দুর রশিদ, আব্দুস সালাম জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রনু, লিটন মোল্লা, রেজাউল ইসলাম রেজা, নয়ন মোড়ল।

আজিজুল বারী হেলাল রাত ৮টায় আমবাড়িয়ায় ফজলুর রহমান কওমি মাদ্রাসা এতিমখানার ওয়াজ মাহফিলে যোগদান করেন। রাত ৯টায় তেরখাদার আজোগড়ায় কবি গানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত