যুক্তরাষ্ট্রের হামলার আশঙ্কা

তেহরানের মেট্রো স্টেশন ও পার্কিং লটকে আশ্রয় কেন্দ্রে রূপান্তর

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৪৬ পিএম

ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মাঝে তেহরান কর্তৃপক্ষ নাগরিক সুরক্ষার জন্য নানা ব্যবস্থা নিচ্ছে। তেহরান ক্রাইসিস ম্যানেজমেন্ট অর্গানাইজেশনের প্রধান আলি নাসিরি বলেছেন, একটি জরিপে ৫১৮টি স্কুল ভবনকে আশ্রয় কেন্দ্র চিহ্নিত করা হয়েছে, তবে তার মধ্যে মাত্র ২০% ব্যবহারযোগ্য।

এদিকে, ৮২টি মেট্রো স্টেশনকে পানি, খাবার, শৌচাগারসহ অন্যান্য জরুরি সামগ্রী দিয়ে প্রস্তুত করা হচ্ছে এবং শীঘ্রই নির্দেশনা সাইনও লাগানো হবে। পার্কিং লটসহ আরও ৩০০টিরও বেশি স্থানকে জরুরি আশ্রয় হিসেবে নির্ধারণ করা হয়েছে, যা প্রায় ২৫ লাখ নাগরিককে আশ্রয় দিতে সক্ষম। 

তেহরানের জনসংখ্যা প্রায় ১০-১২ মিলিয়ন যা মহানগর এলাকাসহ ১৬ মিলিয়ন পর্যন্ত পৌঁছায়। ২০২৫ সালের জুনে ইরান-ইসরায়েল সংঘাতের সময় শহরের বাসিন্দারা নিরাপত্তার জন্য মেট্রো স্টেশনে আশ্রয় নিয়েছিলেন। সেই পর থেকে কর্মকর্তারা শহরের সবকটি আশ্রয় কেন্দ্র আধুনিকায়ন করেছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নৌবহর প্রেরণের ঘোষণা দেওয়ার পর নতুন সামরিক সংঘাতের আশঙ্কায় এসব প্রস্তুতি আরও ত্বরান্বিত হয়েছে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত