জোটের পরিণতি কি হবে, তা নির্বাচনের পর দেখা যাবে: নাহিদ

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬ পিএম

জাতীয় নাগরিক পার্টি-এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করবেন তারা। জোটের পরিণতি নির্বাচনের পর দেখা যাবে।

রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর সাঈদনগরে নির্বাচনী প্রচার চলাকালে এসব কথা বলেন তিনি। 

নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নেই মন্তব্য করে নাহিদ বলেন, প্রতিকূল পরিস্থিতিতেই প্রচারণা চালাতে হচ্ছে। তবে কম সময়েই ভালো সাড়া পাচ্ছি।

১১ দলীয় জোট নিয়ে অভূতপূর্ব সাড়া পাচ্ছেন উল্লেখ করে নাহিদ বলেন, কেউ এই জোটকে আলাদা দলের জোট হিসেবে দেখছে না, ১১ দলীয় ঐক্যবদ্ধ জোট হিসেবেই দেখছে। যেহেতু নির্বাচন পর্যন্ত জোট আছে, আধিপত্যবাদ বিরোধী শক্তি হিসেবে সবাই এক সঙ্গে কাজ করব। জোটের পরিণতি কি হবে নির্বাচনের পর দেখা যাবে।

নির্বাচনী প্রচারণা চলাকালে ঢাকা-১১ আসনের অবকাঠামোগত সমস্যা, গ্যাস সংকট সমাধানের আশ্বাস দেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত