স্বামীর সঙ্গে বেড়ানো হলো না সুমাইয়ার, ইজিবাইকে ওড়না পেঁচিয়ে মৃত্যু

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২১ পিএম

অনার্স পরীক্ষা শেষ করে ঘুরতে বেরিয়েছিলেন সুমাইয়া। বাড়ি থেকে বেরিয়ে চুয়াডাঙ্গা যাওয়ার পথে ইজিবাইকের মোটরে গলার ওড়না পেঁচিয়ে প্রাণ গেল সুমাইয়া খাতুন (২৩) নামে কলেজছাত্রীর।

আজ রবিবার দুপুরে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের সাধুহাটী ইউনিয়ন পরিষদের পাশে বোড়াই গ্রামে মাঠের এই ঘটনা ঘটে।

সুমাইয়া হরিণাকুণ্ডু উপজেলার কুলবাড়িয়া গ্রামের হাফিজুর রহমানের মেয়ে এবং একই উপজেলার জুড়াপুকুরিয়া গ্রামের সেলিম রেজার স্ত্রী। তিনি এ বছর সরকারি কেসি কলেজ থেকে অনার্স পরীক্ষা শেষ করেছেন।

তার স্বজনরা জানান, রবিবার দুপুরে সুমাইয়া তার স্বামীর সঙ্গে চুয়াডাঙ্গা আক্কাস লেকভিউ পার্কে বেড়াতে যাচ্ছিলেন। তারা সাধুহাটী মোড় পার করে যখন চুয়াডাঙ্গা অভিমুখে যাচ্ছিলেন। এ সময় বুড়াই বাসস্ট্যান্ডের কাছাকাছি পৌঁছলে গলার ওড়না ইজিবাইকের মোটরে পেঁচিয়ে মাথায় আঘাত লেগে অসুস্থ হয়ে পড়েন। তারপর দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। ঘটনাস্থল পরিদর্শনের পর ঝিনাইদহ সদর হাইওয়ে থানার পুলিশ বিকাল ৪টার দিকে পরিবারের কাছে সুমাইয়ার লাশ হসান্তর করেন। সুমাইয়ার মৃত্যু সংবাদে পরিবার জুড়ে শোকের ছায়া নেমে আসে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত