গাজীপুরে সার্ভারে ত্রুটি, পোস্টাল ব্যালট স্ক্যানিং কার্যক্রম স্থগিত

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:২৪ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মতো ভোট দিচ্ছেন প্রবাসীরা। এজন্য তারা রেজিস্ট্রেশন করে পোস্টাল পদ্ধতিতে ভোট দিচ্ছেন। রবিবার ছিল ওসিভি ও আইসিপিভি ভোটের পোস্টাল ব্যালট বাক্সে গ্রহণের প্রথম দিন। এজন্য গাজীপুরের রিটার্নিং কর্মকর্তা সকল প্রস্তুতি সম্পন্ন করেন। কিন্তু নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী পোস্টাল ব্যালট স্ক্যান করতে গিয়ে সার্ভারে ত্রুটি দেখা দেওয়ায় স্থগিত করা হয় কার্যক্রম।

গাজীপুরের জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা মোহাম্মদ আলম হোসেন সাংবাদিকদের জানান, ডাক বিভাগ থেকে আসা পোস্টাল ব্যালট স্ক্যান করে সঠিক পাওয়া গেলে রেজিস্ট্র এন্ট্রির করে বাক্সে রাখার বিধান রয়েছে। রবিবার প্রথম দিন ডাক যোগে গাজীপুরের ৫টি আসনের জন্য ৫০টি পোস্টাল ব্যালট খামবন্ধ হয়ে আসে। এসব ব্যালট খাম আসন অনুযায়ী বাক্সে রাখার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তাদের প্রতিনিধির উপস্থিতিতে প্রথমে বাক্স বন্ধ করা হয়। এরপর পোস্টাল ব্যালট খামগুলো বারকোড মেশিন দিয়ে কিউআর কোড স্ক্যানিং শুরু হয়।

তিনি আরও বলেন, ১৬টি খাম স্ক্যান করা হলে সবকটিতে অসামঞ্জস্য তথ্য আসে। ধারনা করা হচ্ছে সার্ভারে ক্রুটির কারণে এমনটা হয়ে থাকতে পারে। পরে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী কার্যক্রম স্থগিত করে ব্যালটগুলো সরকারি ট্রেজারিতে সংরক্ষণ করা হয়েছে। সোমবার নতুন ব্যালট আসলে সবগুলো পোস্টাল ব্যালট একসাথে ফের স্ক্যানিংক করা হবে। সঠিক পাওয়া গেলে বাক্সে রাখা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত