৫০তম বিসিএসের ফল প্রকাশের তারিখ জানালো পিএসসি

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৫৫ পিএম

আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছেন সরকারি কর্ম কমিশনের (পিএসসি) চেয়ারম্যান অধ্যাপক মোবাশ্বের মোনেম।

রবিবার (১ ফেব্রুয়ারি) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে পিএসসি চেয়ারম্যান বলেন, খুব দ্রুত সময়ের মধ্যে ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হবে। আশা করছি, আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে এ বিসিএসের ফল প্রকাশ করতে পারব।

প্রসঙ্গত, ৫০তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে গত শুক্রবার (৩০ জানুয়ারি)। ওই দিন সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকা মহানগরীসহ দেশের ৮টি বিভাগীয় শহরে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত